1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বহু লড়াই-সংগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতিকে  পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা হয়েছে। দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আজকের এই দিনে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন