1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বসতঘরের প্রবেশমুখে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বসতঘরের প্রবেশমুখে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বসতঘরের প্রবেশমুখে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২০২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে বসতঘরের প্রবেশমুখে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সাদাপুল এলাকার মজিবল হক চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

এমন অভিযোগ করেন ওই বাড়ির বাসিন্দা বাবুলের স্ত্রী ফাতেমা বেগম বলেন, দীর্ঘ ৩৫ বছর যাবত বসতঘর নির্মাণ করে স্বামী-সন্তান বসবাস করছেন তিনি। কিন্তু গত একবছর যাবত বসতঘরের সামনে জায়গা পাবে বলে দাবি করছে একই বাড়ির তোফায়েলের স্ত্রী রোকেয়া। এরইমধ্যে বসতঘরের চালার টিন নষ্ট হয়ে যাওয়ায় তা পরিবর্তনের কাজ শুরু করি। কিন্তু এতে বাঁধা দিয়ে এবং আদালতের নির্দেশনা আছে জানিয়ে গত বুধবার লালমেহন থানার এএসআই মো. আল-আমীন এসে কাজ বন্ধ করে দেয়। ফাতেমা বেগম আরও বলেন, আদালতের নির্দেশনা মেনে আমরা কাজ বন্ধ রাখলেও গতকাল (শুক্রবার) বিকেলে লোকজন নিয়ে আমার ঘরের সামনের আম, পেয়ারাসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে রোকেয়া ও লোকজন। পরে আমার বসতঘরের দরজা বন্ধ করে দিয়ে কুড়ে ঘর উত্তোলন করে তারা। বর্তমানে আমরা ঘরে ঢুকতে পারছি না। শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফাতেমা বেগমের ঘরের দরজায় উত্তোলন করা কুড়ে ঘরে বসে আছেন রোকেয়া বেগম। শুধু তাই নয়, মজিবল হক চৌকিদার বাড়ির প্রবেশপথেও প্রতিবন্ধকতা তৈরি করে হাঁস-মুরগির ঘর নির্মাণ করেছেন রোকেয়া।

এ বিষয়ে জানতে চাইলে রোকেয়া বেগম বলেন, আমরা আদালতের নির্দেশনা আনার পরও ওরা (ফাতেমা) কাজ করেছে। তাই আমরাও আদালতের নির্দেশ ভেঙে ঘর উত্তোলন করেছি।

এ বিষয়ে জানতে চাইলে লালমোহন থানার এএসআই মো. আল-আমীন জানান, শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয়পক্ষের মধ্যে স্থিতিতাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। সেই নির্দেশনা যদি কেউ অমান্য করে কাজ করে, সেটা আইনগত অপরাধ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন