1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বসতঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বসতঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বসতঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৫০ বার পঠিত
Spread the love
 জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে নিজ বসতঘর থেকে কৃষ্ণ দাসি নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধার মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এরআগে, বুধবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে নিজ বসতঘর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

ওই বৃদ্ধার প্রতিবেশী অসিত মাস্টার জানান, কৃষ্ণ দাসির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলেরা ঢাকায় বসবাস করেন। আর মেয়েরা তাদের শ্বশুর বাড়িতে থাকেন। কৃষ্ণ দাসির স্বামী মারা যাওয়ায় বাড়ির ঘরে একাই থাকতেন তিনি। গত রোববার (২০ শে আগস্ট) তার ঘরের দরজা বন্ধ দেখে মনে করেছিলাম তিনি হয়তো মেয়েদের বাড়িতে বেড়াতে গেছেন।

তিনি আরো জানান, বুধবার (২৩ শে আগস্ট) দুপুর থেকেই কৃষ্ণ দাসির বসতঘরের মধ্য থেকে দুর্গন্ধ আসতে থাকে। সন্দেহ হলে বিকালের দিকে তার ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে তাকালে দেখতে পাই অর্ধগলিত অবস্থায় খাটের ওপরে মশারির মধ্যে পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। এ সময় পার্শ্ববর্তী এলাকায় বিয়ে দেওয়া এক মেয়েকে খবর দিলে সে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রাতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধার অর্ধগলিত মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন