1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বসতঘর ভেঙে লুট ও আগুন দেয়ার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বসতঘর ভেঙে লুট ও আগুন দেয়ার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বসতঘর ভেঙে লুট ও আগুন দেয়ার অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে গভীর রাতে বসতঘর ভাঙচুর এবং আগুন দিয়ে পুরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার লালমোহন ইউনিয়নের মোক্তব বাজার এলাকার মো. ইমাম হোসেনের বাড়ির। এই ঘটনার পূর্বে গত ৬ জানুয়ারি বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভীতি কে কেন্দ্র করে মো. ইমাম হোসেনের স্ত্রী নাজমা লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেন যার নং ২৫৮।

মো. ইমাম হোসেন (৭২) অভিযোগ করে বলেন, এই জমিটি লালমোহন মৌজার ৪৭১ নং খতিয়ানে আমরা প্রায় ২শ বছর যাবৎ ওয়ারিশ সূত্রে ভোগ দখল করে আসছি। গত শুক্রবার ভেকু দিয়ে মাটি কেটে জমির উপর ভিটা তৈরী করে ঘর বানিয়ে বসবাস শুরু করি। হঠাৎ বুধবার রাত অনুমানিক ১২টার দিকে এলাকার হাসান শাহাজাদা, আরজু, নাজিম উদ্দিন, কামরুল ইসলাম, ছলেমান, আবদুল্যাহ আল নোমান, মাইনুল হোসেন জুয়েল, মাকসুদুর রহমান, রফিজলসহ একটি সংঘবদ্ধ দলের প্রায় ২৫ জন আমার স্ত্রী নাজমা ও মেয়ে ফাতেমাকে ঘর থেকে টেনে হেছরে বের করে ব্যাপক মারধর করে এবং ঘরটিকে ভেঙেচুরে আগুন ধরিয়ে দেয়। ঘরের ভিতরের মালামাল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ঘটনার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করলেও রাতে ঘটনাস্থলে কোনো পুলিশ যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী ইমাম হোসেন ঘটনার সুস্থ বিচারের দাবী করেন।

এ ব্যাপারে অভিযুক্ত হাসান শাহাজাদা বলেন, এখানকার ৩২ শতাংশ জমি আমার ভগ্নিপতির ক্রয়কৃত সম্পত্তি।  ইমাম হোসেন আমাদের জমিতে জোর করে ঘর করে। তবে বুধবার রাতের ঘটনাটি সাজানো।

লালমোহন থানার অফিসার ইনজার্চ মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে সকালে ওই স্থানে পুলিশ পাঠিয়েছি। গতরাতের আগুন লাগার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে। তবে উভয় পক্ষরই পাল্টাপাল্টি থানায় দুটি সাধারণ ডায়েরি রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন