1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বসতবাড়ির সামেনে কাটাতারের বাউন্ডারি দিয়ে ঘর উত্তোলনের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বসতবাড়ির সামেনে কাটাতারের বাউন্ডারি দিয়ে ঘর উত্তোলনের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বসতবাড়ির সামেনে কাটাতারের বাউন্ডারি দিয়ে ঘর উত্তোলনের অভিযোগ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

লালমোহনে বসতবাড়ির সামেনে কাটাতারের বাউন্ডারি দিয়ে যাতাযাতের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরভুতা ইউনিয়নের সাবেক ২নং ওয়ার্ড ও বর্তমান পৌরসভা ১২ নং ওয়ার্ড গোলদার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, প্রবাসী শাহাজান মিয়া স্থানীয় মৃত মো. তাজল ইসলামের স্ত্রী আলিফা বেগম থেকে ২০২১ সালে ৪ শতাংশ জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিতেছে। উক্ত জমির এসএ খতিয়ান নং ৬৬৫, ৬৩৭, ৩৪৩ ও ৩৫৬ যার ডিপি নং ১৩৬৪ ও ৩২২০। হাল দাগ ৭৪৭ এবং ৮০৪।
এ বিষয়ে প্রবাসী শাহাজানের স্ত্রী ফিরোজা বেগম জানান, বুধবার সকালের দিকে আমার বসত বাড়ির সামনে স্থানীয় মৃত আনিছল হকের ছেলে মো. অহিদ, জাকির, খলিল, বেল্লাল জোর পূর্বক ভাবে কাটাতারের বাউন্ডারি দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে ঘর উত্তোলন করেছে।

 

বিবাধিরা ভুমি দস্যু এবং প্রভাবশালী তারা কোনা ধরনের বিচার ফয়সালা মানে না। আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে রয়েছে এবং আমাদের জনবল কম থাকায় আমাদের উপরে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি ধামকি ও মানুষিক নির্যাতন চালিয়ে যাচ্ছে।

 

তিনি আরো বলেন, তারা কোনা ফয়সালা না মানায় ইতিপূর্বে আমি লালমোহন থানায় বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছি। বিষয়টি এখন বিচারাধীন রয়েছে।

 

এক পর্যায়ে তারা আমাদের ওয়ারিশি ও ক্রয়কৃত সম্পত্তিতে কাটাতারের বেড়া দিয়ে আমাদের জমি দখল করে নিয়েছে। এ ঘটনা ভুক্তভোগীর পরিবার সুস্থ বিচারের দাবী জানাচ্ছে।

 

এ বিষয়ে অভিযুক্ত মো. অহিদের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি কারো জমি দখল করিনি। আমার ওয়ারিশি সম্পত্তিতে আমি ঘর উত্তোলন করেছি। বিচার না মানার বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিয়য়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন