1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বসত বাড়ি দখল করার চেষ্টার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বসত বাড়ি দখল করার চেষ্টার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বসত বাড়ি দখল করার চেষ্টার অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে বসত বাড়ি, পানের বরজ ও বাগান জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার রামগঞ্জ ইউনিয়ন পুর্ব চর উমেদ এলাকার ৭ নং ওয়ার্ডের হাবিবুল্লাহ মৌলভী বাড়ীতে ১১ মার্চ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
 ভুক্তভোগী মো: মহিবুল্লাহ জানান, লালমোহন ভাংঙ্গাপোল এলাকার বাসিন্দা মৃত  জায়নাল আবেদিন মাস্টারের ছেলে মো: নয়ন ঘটনার দিন প্রায় ৫০থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ ক্যাডার বাহিনীস দা, ছেনি, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে আমার বসতবাড়ীতে এসে আতর্কীত ভাবে ভয় ভিতী ও হুমকি ধামকি প্রদর্শন করিয়া আমার বাড়ি, বাগান ও পানের বরজ জোরপূর্বক দখল করার চেষ্টা চালায় এবং আমাকে খুন যখম করার জন্য এদিক সেদিক খোঁজা খোঁজি করে, এমতাবস্থায় আমি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। আমাকে না পেয়ে আমার বাড়ী মহিলাদেরকে অশ্লীল ভাষায় গালমন্দ করিয়া তার ভাড়াতিয়া ক্যাডার বাহিনীদের সহায়তায় আমার ভোগ দখলীয় জমিতে ফিতা দিয়ে মেপে খুটা গেড়ে দখল করার চেষ্টা চালায়।
তিনি আরো জানান, নয়নের পিতা মৃত জয়নাল আবেদীন মাষ্টার গংরা ১৯৫৭ সাল থেকে এই পর্যন্ত ৭ দলিলে ৮১শতাংশ জমি বিক্রয় করিয়া যায়। সেই থেকে আমারা শান্তিপূর্ন ভাবে দলীল অনুযায়ী ভোগ দখল করিয়া আসছি। যার খতিয়ান নং সিএস ২৯৪ এবং এসএ ৩৯৫।
এবিষয়ে ভুক্তভোগী  মো: মহিবুল্লাহ বড় বোন হাসিনা বেগম জানান, নয়নের পিতা মৃত জয়নাল আবেদীন মাষ্টার গংরা তাদের ওয়ারিশি সকল সম্পত্তি আমাদের নিকট বিক্রিয় করে গিয়েছে, হাঠাৎ করে নয়ন কি কারনে আমাদের জমি দখলের চেষ্টা চালায় তা আমার বোধগম্য নয়।পরে বিষয়টি আমাদের রামগঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মো: জাফর মিয়াকে জানালে তিনি বিষয়টি নিয়ে রোজার ঈদের পর বসে সমাধান করবেন বলে জানিয়েছেন। তারপরও নয়নের ভাড়াতিয়া ক্যাডার বাহিনীরা আমাদের জমি দখল করার জন্য একক ভাবে মাপামাপি করিয়া দখলের জন্য সীমানা নির্ধারণ করে স্থান ত্যাগ করে।
এবিষয়ে অভিযুক্ত নয়নের নিকট জানাতে চাইলে তিনি জানান, ৮১ শতাংশ জমির মালিক আমার পিতা মৃত জয়নাল আবেদীন গংরা। সেই সূত্রে আমরা ওয়ারিশী মালিক। তবে আমার স্বজনরা যদি উক্ত জমি বিক্রয় করিয়া থাকে ওই জমি বিক্রিয়ের বৈধ দলিল থাকিলে আমার জমির দাবি নেই।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম জানান, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন