1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার লালমোহন উপজেলায় বর্ণাঢ্য বিজয় র‌্যালি করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমোহন উপজেলার সভাপতি হাচনাইন আল-মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মো. মহিবুল্যাহ।
এ সময় তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়নি। উল্টো শ্রমিকরা তাদের দাবি আদায় করতে আন্দোলন-সংগ্রাম করতে হয়। শ্রমিকদের সেই আন্দোলন-সংগ্রামেও লাঠিপেটাসহ নানা ধরনের নির্যাতন করা হয়। এজন্য শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে দেশে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক, ধলীগৌরনগর ইউনিয়ন কমিটির উপদেষ্টা সদস্য মাওলানা জিয়াউল হক নোমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামির উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামির উপজেলা আমির মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিন, শুরার সদস্য মাওলানা আজিম উদ্দিন খাঁন।
এছাড়াও অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নূর মোহাম্মদ হেলালি, বাইতুল মাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, পৌরসভার আমির কাজি মাওলানা মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব বিষয়ক সম্পাদক আবুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন