1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বাদী হয়ে অভিযোগ করতে এসে আসামী হয়ে কারাগারে ঠিকাদার শাহাবুদ্দিন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বাদী হয়ে অভিযোগ করতে এসে আসামী হয়ে কারাগারে ঠিকাদার শাহাবুদ্দিন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বাদী হয়ে অভিযোগ করতে এসে আসামী হয়ে কারাগারে ঠিকাদার শাহাবুদ্দিন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৯ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন থানায় বাদী হয়ে অভিযোগ করতে এসে আসামী হয়ে কারাগারে ঢুকলেন ঠিকাদার শাহাবুদ্দিন । বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বিকালে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রহমান নোমানকে তুচ্ছ ঘটনায় অতর্কিত  হামলা চালায় ঠিকাদার শাহাবুদ্দিন ও তার ছেলে হিমু । হামলা করে উল্টো থানায় অভিযোগ করতে এলে পুলিশ তাদেরকে আটক করে আদালতে প্রেরন করে ।

প্রত্যক্ষদর্শী এবং থানা সূত্রে জানা যায়, নোমানের উপর পূর্ব পরিকল্পিত ও অতর্কিতভাবে পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড এলাকার ঠিকাদার শাহাবুদ্দিন ও তার ছেলের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার শিকার সাংবাদিক নোমানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে এই ঘটনায় লালমোহন থানায় মামলা করা হলে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে থানা পুলিশ।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান জানান, আসামীদেরকে দ্রুত  গ্রেপ্তার  করে পরদিন আদালতে প্রেরন করা হয়েছে ।

এ ঘটনায় হামলার ঘটনায় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সাংবাদিকরা সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।

 

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন