1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত-৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত-৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত-৫

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৫১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালকসহ আরো চার যাত্রী আহত হন। সোমবার বিকালে লালমোহন পৌর ভবন এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ জনগণ বাস ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের দিকে মালিক সমিতির একটি বাস ভোলা থেকে ছেড়ে লালমোহন পৌরসভা ভবন অতিক্রম করছিল। এ সময় অপর দিক থেকে পৌরশহরের চৌরাস্তার দিকে যাচ্ছিল অটোরিকশা। তবে দ্রুত গতির বাসটি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা যাত্রীদের কোনো ক্ষতি না হলেও গুরুতর আহত হন অটোরিকশার সকল যাত্রী।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতরা হলেন- উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকার বাসিন্দা ও অটোরিকশার চালক মো. সুজন, অটোরিকশার যাত্রী ও কালমা ইউনিয়নের চরছকিনা এলাকার বাসিন্দা মো. সেলিম, বদরপুর ইউনিয়নের চরপাতা এলাকার বাসিন্দা মো. নান্নু, লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাজ্জাক এবং পাবনা সদরের বাসিন্দা মো. আলাল। এদের মধ্যে মো. সুজন ও মো. সেলিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এছাড়া বাস এবং অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন