
মাহমুদ হাসান লিটন, লালমোহন
ভোলার লালমোহন উপজেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বাংলা নববর্ষ বরন উপলক্ষে উপজেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। মঙ্গলবার সকাল ৯ টায় লালমোহন উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির আয়োজনে বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে ।
বর্ষবরণ শোভাযাত্রায় অংশগ্রহন করেন উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির এমরান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সফিউল্যাহ হাওলাদার , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম শাহীন, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, উপজেলা জাসাস সভাপতি আজাদুর রহমান হাওলাদারসহ পৌরসভার , বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।