
মাহমুদ হাসান লিটন, লালমোহন
ভোলার লালমোহনে বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে । ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু মিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন,উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক শফিউল্লাহ হাওলাদার, উপজেলা বিএনপির যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক বাবুল পাটোয়ারী, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, পৌরসভা বিএনপি’র যুগ্ন আহবায়ক নীরব হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ফরহাদ রেজা, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ইকবালসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বিএনপি তথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের হাতকে শক্তিশালীকরা ও তার দিকনির্দেশনা এবং দলীয় কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।