1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে উপজেলা যুবদলের শুভেচ্ছা মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে উপজেলা যুবদলের শুভেচ্ছা মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বিএনপির কাউন্সিল উপলক্ষ্যে উপজেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র লালমোহন উপজেলা ও পৌর শাখার ত্রি- বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে উপজেলা যুবদলের আয়োজনে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার এর নেতৃত্বে, করিম রোড বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে  ভোলা-৩  আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর বাসভবনে গিয়ে শেষ হয়।

এ-সময় উপজেলা যুবদলের নেতাকর্মীদেরকে সাবেক মন্ত্রী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ধন্যবাদ জানান এবং শনিবার (২৬ জুলাই) এর সম্মেলন সফল করার আহবান জানান।

অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. কাজি হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার, সহসভাপতি নিজাম উদ্দিন, নাজমুল হাসান পারভেজ, ও উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মী ও সমর্থকসহ মিছিলে কয়েক হাজার লোক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন