1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিএনপি'র সভাপতি ও যুবদল সম্পাদক'র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিএনপি'র সভাপতি ও যুবদল সম্পাদক'র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগ, আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনা ‘Beyond the Screen: ফিল্ম ডিস্ট্রিবিউশনের কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফ্রি মেডিকেল ডেন্টাল ক্যাম্পে অনুষ্ঠিত কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি লালমোহনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গরুকে ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে। খবরটি ‘মিথ্যা দাবী করে চন্দ্রদ্বীপবাসীর মানববন্ধন কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় সাংবাদিকদের অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে- আহমেদ আবু জাফর বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

লালমোহনে বিএনপি’র সভাপতি ও যুবদল সম্পাদক’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি  ছাদেক মিয়া জান্টু ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকেলে লালমোহন উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লালমোহন উপজেলা শাখার আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি ও লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে এবং লালমোহন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বশির হাওলাদারের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, মো. শফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন  এবং লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুল পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি  ছাদেক মিয়া জান্টু ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান বর্তমানে চীনে চিকিৎসাধান অবস্থায় রয়েছেন। দুই নেতার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাতের উদ্দেশ্যেই এ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ ও উপস্থিত মুসল্লিরা ছাদেক মিয়া জান্টু ও কাজী হাসানুজ্জামানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।

আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন করিমরোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন