1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের র‍্যালী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের র‍্যালী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের র‍্যালী

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র লালমোহন উপজেলা ও পৌর শাখার ত্রি- বার্ষিক সম্মেলনের সফলতা কামনায় ও সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর শুভাগমন উপলক্ষে  শুভেচ্ছা ‌র‍্যালী করেছেন লালমোহন উপজেলা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার (২৪ জুলাই)  বিকালে  স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে এ র‍্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা রোডস্থ সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের বাসভবনের সামনে থেকে র‍্যালীটি বের হয়ে লালমোহন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন লালমোহন করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজের প্রভাষক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  মো. রেজাউর রহমান শাহিন, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও জামিয়াতুল মোদারেছিন এর উপজেলা সভাপতি  মোহাম্মদ মোশাররফ হোসাইন,  মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন  কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আদিল উদ্দিন, সাধারণ সম্পাদক সহ:অধ্যাপক জাহিদুল ইসলাম নোমান পাটওয়ারী,  মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোসলে উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি নাজিমুদ্দিন মনু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, উপজেলা জামিয়াতুল মোর্দারেছীন এর সিনিয়র সহ-সভাপতি মাও: হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তরুণ প্রভাষক ফোরামের সভাপতি, হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক এম রিয়াজ উদ্দিন হাওলাদারসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ এবং মাদরাসার প্রধান, সহকারী প্রধান, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন