1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিদেশি মদসহ ১ জন আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিদেশি মদসহ ১ জন আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বিদেশি মদসহ ১ জন আটক

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে ৬ বোতল বিদেশি মদসহ অতুল চন্দ্র মজুমদার নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ির দরজা থেকে তাকে আটক করা হয়। আটককৃত অতুল চন্দ্র ওই এলাকার বজেন্দ্র গোপাল মজুমদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আউয়াল এবং মোহাম্মদ ইউসুফ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অতুল চন্দ্র মজুমদারকে তার বাড়ির সামনে থেকে আটক করে।

ওসি বলেন, এ সময় তার কাছ থেকে ৬ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে অতুল চন্দ্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন