1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪২৮ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুতের তারের ওপর গাছের ঢাল পড়ে মোহাম্মদ আলী হোসেন নামে ৭৫ বছর বয়সী এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের অন্নদা প্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধ আলী হোসেন ওই এলাকার মৃত সেকান্দার রাঢ়ির ছেলে।
জানা যায়, আলী হোসেন পেশায় একজন দিনমজুর। তার জামাতা মো. জুয়েল স্থানীয় বাহাউদ্দিন বাবুলের বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন। রোববার সকালে তার জামাতা তাকে ওই বাড়ির নারিকেল গাছ পরিস্কার করাতে আনেন। তিনি গাছে উঠে নারকিলে গাছ পরিস্কার করার সময় গাছের একটি ঢাল পাশে থাকা পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে যান বৃদ্ধ আলী হোসেন। পরে পাশে থাকা লোকজন দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দেন। ওই পল্লী চিকিৎসক এসে বৃদ্ধ আলী হোসেনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধ আলী হোসেনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন