1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৭৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইকবাল হোসেন সোহেল নামে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহেল ওই এলাকার মো. কামাল মিঝির ছেলে।

জানা যায়, শুক্রবার বিকালের দিকে মোটর দিয়ে নিজ বসতঘরের পাশের ডোবার পানি সেচ করতে যান সোহেল। এ সময় মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে সোহেলকে উদ্ধার করে দ্রæত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক সোহেলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন