1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. বাবুল হোসেন নামে পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলাম নামে এক ব্যক্তির বসতবাড়ি সংলগ্নস্থানে এ ঘটনা ঘটে। মৃত যুবক বাবুল হোসেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণপাড়া এলাকার মো. অলি উল্যাহর ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে বাবুলকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলামের পরিত্যক্ত বসতবাড়ির পেছনে বিদ্যুতের খুঁটির গোড়ায় তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করেন। বাবুল হোসেন নামে ওই যুবক লালমোহন পৌরসভায় দীর্ঘদিন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। তবে কী কারণে ওই যুবক সেখানে গিয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন