1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন দুইশত অসহায় নারী-পুরুষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন দুইশত অসহায় নারী-পুরুষ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন দুইশত অসহায় নারী-পুরুষ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় দুইশত অসহায় নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা মহানগর কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মো. নাসিম মাতাব্বরের উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় অসহায় শিশু, নারী-পুরুষদের মেডিসিন, হৃদরোগ, গ্যাস্ট্রোলিভার, বক্ষব্যাধি, ডায়াবেটিস, চর্ম, যৌন ও শিশু রোগের চিকিৎসা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান (দিপু)।
চিকিৎসা সেবা প্রদানকালে বুদ্ধির মুক্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালক মো. রাকিব মাতাব্বর, সাধারণ সম্পাদক আরিফ মাতাব্বর ও অর্থ সম্পাদক হাকিম উদ্দিন বাবুসহ সংগঠনটির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন