1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিনা টেন্ডারে মাদ্রাসা ভবন ভাঙ্গার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিনা টেন্ডারে মাদ্রাসা ভবন ভাঙ্গার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বিনা টেন্ডারে মাদ্রাসা ভবন ভাঙ্গার অভিযোগ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২০৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল ,লালমোহন 

ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার এবতেদায়ী ভবনটি টেন্ডার ছাড়াই ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই ক্ষমতার জোরে ভবনটি ভেঙে ফেলা হয় বলেও স্থানীয়সূত্র দাবী করেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী ভবন অপসারনের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদন করলে সে অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ব্যবস্থ্রা গ্রহন করবে। কেউ প্রভাব খাটালে প্রতিষ্ঠান প্রধান থানায় জিডি করবে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে জানাবেন। পুরো বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাভুক্ত।

এদিকে এবিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফকে বলেন, বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি জানেন। তিনি বলেছেন কাগজপত্র তিনি ঠিক করবেন, করেছেন কিনা আমার জানা নেই। তাছাড়া ভবনটি অপসারণের বিষয়ে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরেও আবেদন করেননি বলেও জানান। ভবনটি স্থানীয় ছাত্রলীগের সভাপতি শামীমের নেতৃত্বে ভাঙ্গা হচ্ছে বলে তিনি জানান। ভবন ভাঙ্গার ব্যাপারে লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামীমের কাছে জানতে চাইলে পরে কথা বলবেন বলে তিনি লাইন কেটে দেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন