1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। সোমবার সকালে লালমোহন ডাকবাংলো ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন ও লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কার কাজ পরিদর্শন করেন তিনি।এসময় কর্তব্যরত ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের সাথে কাজের অগ্রগতি ও মান নিয়ে কথা বলেন তিনি। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কার কাজ পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার গুণগত মান যাচাই করেন।

এরপর ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন বাজারের প্রধান সড়কের ভাঙ্গাস্থান পরিদর্শন  করেন এমপি শাওন। এ সময় রাস্তার আজ থেকে শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকদারদের নির্দেশনা প্রদান করেন তিনি।এসময় সাংবাদিকদের এমপি শাওন বলেন, বর্তমান সরকার জনদুর্ভোগ লাঘবে সকল ব্যবস্থা গ্রহণ করলেও সংশ্লিষ্ট ঠিকাদারের গাফলতির কারণে এতদিন মানুষ ভোগান্তির স্বিকার হয়েছে। আমি আজকে রাস্তা পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ঠিকাদারকে লালমোহনে আসার নির্দেশ দিয়েছি। আশা করছি আজ থেকেই ঠিকাদার লালমোহন এলাকার রাস্তার কাজ শুরু করবে।জনদুর্ভোগ লাঘবে সকল কারো খামখেয়ালীপনা সহ্য করা হবে না।

এরপর সংশ্লিষ্ট ঠিকাদার বিকেল থেকে রাস্তার কাজ শুরু করায় সর্বসাধারণের পক্ষ থেকে এমপি শাওনকে ধন্যবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন