1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিয়ে বাড়িতে লাখ টাকার চাঁদা দাবী! ২০ হাজার পরিশোধে বিবাহ সম্পূর্ণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিয়ে বাড়িতে লাখ টাকার চাঁদা দাবী! ২০ হাজার পরিশোধে বিবাহ সম্পূর্ণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বিয়ে বাড়িতে লাখ টাকার চাঁদা দাবী! ২০ হাজার পরিশোধে বিবাহ সম্পূর্ণ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৯৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে বিয়ে বাড়িতে লাখ টাকা চাঁদা দাবী করেছে বখাটেরা। পরবর্তীতে নগদ ২০ হাজার টাকা চাঁদা দিয়ে বিবাহ সম্পূর্ণ হলেও বখাটেদের দাবী অনুযায়ী আরো ৫০ হাজার টাকা দ্রুত  পরিশোধ করতে হবে। উপজেলার বদরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আবুল হোসেন জানান, শুক্রবার (১ নভেস্বর) জুমার পর আমার ছেলে নুরনবীর সাথে একই ওয়ার্ডের পাশ্ববর্তী ঢালী বাড়ির বসু ঢালীর মেয়ের সাথে বিবাহ সম্পূর্ণ হওয়ার কথা ছিলো। বিবাহ শুরুর সময় এলাকার বখাটে জাকিরের নেতৃত্বে হাফেজ, ফরহাদ, আব্বাছ, মুকতারসহ কয়েকজন মিলে আমাকে বলে এই বিয়ে হতে হলে তাদেরকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে বিবাহ হবে না। এ নিয়ে বিভিন্ন দেন দরবারের পর আমরা সন্ধ্যার আগে জাকির কে নগদ ২০ হাজার টাকা চাঁদা প্রদান করি।এছাড়া আরো ৫০ হাজার টাকা তাদেরকে দ্রুত পরিশোধ করবো এই ওয়াদা দিয়ে মাগরিববাদ আমার ছেলের বিবাহ সম্পূর্ণ হয়। তারা এলাকায় খারাপ লোক হিসেবে পরিচিত। আমরা এলাকায় নিরীহ মানুষ তাদের কথামত চাঁদা না দিলে আমাদেরকে মারধরসহ বিভিন্ন হয়রানি করতো।এজন্য ভয়ে আমরা তাদেরকে ২০ হাজার টাকা চাঁদা প্রদান করি এবং বাকী ৫০ হাজার টাকা দু‘তিন দিনের মধ্যে দিতেই হবে।

চাঁদা চাওয়া ও নগদ ২০ হাজার টাকা চাঁদা নেয়ার ব্যাপারে জাকির কে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

বিয়েতে চাঁদা দাবীর ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি ঘটনাস্থলে ফোর্স পাঠানো হেয়েছে। ঘটনা সত্য হলে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন