1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বৃদ্ধকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বৃদ্ধকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বৃদ্ধকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯১ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল
ভোলার লালমোহনে এক বৃদ্ধকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া উঠেছে।  শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড তোফালিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই বৃদ্ধের নাম আবু তালেব (৬৫) (আবু ডুবাই), তিনি উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের ছেলে মো. বেলাল হোসেন জানান, আমার দুলাভাই বিদেশ থেকে ৭০ হাজার টাকা পাঠিয়েছেন। বোনের কথামতো শনিবার বিকেলে কর্তারহাট বাজার থেকে ওই টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। ইফতারের পর তোফায়েলিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজের ওপর উঠতেই স্থানীয় মৌলভী বাড়ির আবদু্ল্লাহ ও তার দুই ছেলে সামির এবং আবির আমার বাবার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে বাবার মাথায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, সুযোগে তার সাথে থাকা টাকা নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।
পরে স্থানীয়রা বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে মো. আবদুল্লাহ’র মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এ সংক্রান্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন