1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বৃদ্ধার বসতঘর ভেঙে ভিটায় চারা রোপণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বৃদ্ধার বসতঘর ভেঙে ভিটায় চারা রোপণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বৃদ্ধার বসতঘর ভেঙে ভিটায় চারা রোপণ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৫৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে দিনেদুপুরে জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার বসতঘর ভাঙচুর ও লুট পরবর্তী ভিটায় সুপারি গাছের চারা লাগানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ড চর লালমোহন গ্রামের খলিল হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা একই ওয়ার্ডের আবুল হাসেমের স্ত্রী। ঘর হারিয়ে বর্তমানে অসুস্থ স্বামীসহ অন্যের বাড়িতে ঠাঁই হয়েছে তাদের। বৃদ্ধা জাহানারা বেগম বলেন, গত ২২ মে দুপুরে বৃদ্ধা তার বসতঘরে হামলা চালায় একই এলাকার মোঃ হোসেন মাস্টার, তার ছেলে কামরুল, মজি চৌকিদার ও একই ওয়ার্ডের গ্রাম পুলিশ কাদেরসহ তাদের লোকজন। তাদেরকে বাঁধা দিতে গেলে আমার স্বামীসহ আমাকে আরেক হামলাকারী নুরে আলমের ঘরে নিয়ে বেঁধে রাখে। বৃদ্ধা আরও বলেন, আমাদের কে বেঁধে রেখে আমার বসতঘরের সকল মালামাল লুটে নিয়ে পুরো বসতঘরটি ভেঙে ফেলে হামলাকারীরা। এ ঘটনায় ওইদিনই লালমোহন থানায় মামলা করি। মামলার পরপরই আমার বসতভিটায় সুপারি গাছের চারা লাগিয়ে দিয়েছে হামলাকারীরা। এ বিষয়ে জানতে চাইলে বৃদ্ধার ঘরে হামলার বিষয়টি অস্বীকার করে মোঃ হোসেন মাস্টার বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। এদিকে হামলার ঘটনার ভিডিওতে বৃদ্ধার স্বামীকে ঘর থেকে টেনেহিঁচড়ে নিতে দেখা যায় লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ কাদের কে। তবে এ বিষয়ে জানতে গ্রাম পুলিশ কাদেরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা রিসিভ করেননি তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সেলিম হোসেন বলেন, জাহানারা বেগম একটি মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন