1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বেগম রোকেয়া দিবস উদযাপিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বেগম রোকেয়া দিবস উদযাপিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে বেগম রোকেয়া দিবস উদযাপিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া এ সময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী, সফল জননী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টার এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন