1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত
oplus_3072
Spread the love

ভোলার লালমোহন উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আবুল কালাম নামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে পৌরসভার সওদাগর চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মহিষ মারাগো বাড়ির মৃত তোরাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে লালমোহন থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সিয়াম ও হাসিব নামে দুই কিশোর মঙ্গলশিকদারের দিকে যাচ্ছিল। এ সময় তারা সওদাগর চৌমুহনী অতিক্রম করার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ আবুল কালামের সঙ্গে মোটরসাইকেলটির স্বজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে দুপুরের দিকে মারা যান বৃদ্ধ আবুল কালাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আমরা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন