1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশু নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশু নিহত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের পাল্টাপাল্টি অভিযোগ, আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনা ‘Beyond the Screen: ফিল্ম ডিস্ট্রিবিউশনের কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফ্রি মেডিকেল ডেন্টাল ক্যাম্পে অনুষ্ঠিত কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি লালমোহনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গরুকে ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে। খবরটি ‘মিথ্যা দাবী করে চন্দ্রদ্বীপবাসীর মানববন্ধন কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় সাংবাদিকদের অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে- আহমেদ আবু জাফর বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশু নিহত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মারাত্মক আহত হয়ে মোহাম্মদ আব্দুল্লাহ (৭)  নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ দাখিল মাদ্রাসার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ রমাগঞ্জ ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড হোসেন চৌমুহনী গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আব্দুল্লাহ পশ্চিম চরউমেদ গ্রামে তার নানা মৃত জালাল আহমেদের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে রাস্তা পার হওয়ার জন্য দৌড়ে পার হতে গেলে একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা এবং সংশ্লিষ্ট অটোরিকশা চালক শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর সকাল ৮:৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন