1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ দোকান পুড়ে ছাই

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন পৌরসভার হাইস্কুল সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো— পলি সু কর্নার, রাইট চয়েজ ফ্যাশন, নাফি ফ্যাশন, ফ্যাশন গ্লারি, নিউ রিফাত ফ্যাশন, এছাড়াও ওয়ান ফ্যাশন, হাদিস বস্ত্রালয় ,ইভা ফ্যাশনসহ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ লাখ টাকা বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন মুহূর্তেই এক দোকান থেকে আরেক দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন।

লালমোহন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহবার হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন