1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ভাইয়ের গাছ কেটে নিয়েছে ছোট ভাই । বোনের ঘরে হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ভাইয়ের গাছ কেটে নিয়েছে ছোট ভাই । বোনের ঘরে হামলা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ভাইয়ের গাছ কেটে নিয়েছে ছোট ভাই । বোনের ঘরে হামলা

জসিম জনি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত
Spread the love

জসিম জনি

ভোলার লালমোহনে বড় ভাইয়ের লাগানো গাছ কেটে নিয়েছে ছোট ভাই। ভাইয়ের জমি রক্ষণাবেক্ষণের জন্য ঘরে বসবাস করা বোনের উপরও হামলা চালিয়েছে কাশেম নামের ওই ছোট ভাই। উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাতানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কেটে নেওয়া ৩টি গাছ স্থানীয় স্ব-মিলে ভাঙ্গাতে নিয়ে রেখেছে কাশেম। কাশেমের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভাই নুরুল ইসলাম ও বোন জাহানারা। তারা জানান, বাবা জীবিত থাকাকালেই সব জমি বিক্রি করে গেছে অন্য মানুষদের কাছে। নুরুল ইসলাম ঢাকায় ব্যবসা ও কাজ করে টাকা জমিয়ে বাবার বিক্রি করা ৮ শতাংশ জমি ঘরসহ ফেরত নেন। ওই ঘরে থাকতে দেন বড় বোন জাহানারাকে। সেই ঘর ও জমি বাবার ওয়ারিশ দাবী করে ভাই কাশেম বারবার হামলা করছে বোনের উপর। এমনকি বোনকে মারধর করে ঘরও কুপিয়েছে বলে অভিযোগ করেছেন বোন জাহানারা।

নুরুল ইসলাম জানান, জমি কিনে তিনি আলাদা বাড়ি করলেও তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। এই সুযোগে কাশেম তার সম্পত্তি ভোগ করে আসছে। মা জীবিত থাকতেও ২৯টি গাছ কেটে নেয় কাশেম। সেসময় মা বাধা দিলে মাকেও মারতে চেষ্টা করে। মায়ের মৃত্যুর পর ওই জমি দেখাশোনা করার জন্য বোন জাহানারাকে দায়ীত্ব দিলে ওই বোনের উপরও হামলা করে।

তবে কাশেম জানান, আমার ভাইয়ের গাছ আমি কাটতেই পারি। অন্য মানুষের গাছ তো কাটিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন