1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ভাতিজার গাছের গুঁড়ির আঘাতে প্রাণ গেল চাচির - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ভাতিজার গাছের গুঁড়ির আঘাতে প্রাণ গেল চাচির - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ভাতিজার গাছের গুঁড়ির আঘাতে প্রাণ গেল চাচির

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৯ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহন উপজেলায় ভাতিজার গাছের গুঁড়ির আঘাতে মোসা. পারভীন বেগম নামে ৩৭ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত পারভীন বেগম লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের জনতা বাজার এলাকার মো. বাচ্চুর স্ত্রী।

জানা যায়, পুরনো একটি গাছের টুকরো নিয়ে ভাতিজা রিপনের সঙ্গে শনিবার সকালে পারভীন বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা রিপন পাশে থাকা একটি গাছের গুঁড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় পারভীনকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পারভীন বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যান তিনি।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, ওই নারীর মৃত্যুর সংবাদ পেয়ে রোববার দুপুরে তার বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ এখনো বাড়িতে আনা হয়নি। বরিশালে ময়না তদন্ত শেষে লাশ আনা হবে। যে গাছের টুকরো নিয়ে চাচি-ভাতিজার ঝগড়া হয়েছে তার মূল্য ৫০ টাকাও হবে না। তবে এই সামান্য জিনিসের জন্য একটি প্রাণ ঝরে গিয়েছে। এটি সত্যিই মর্মান্তিক। আমরা অভিযুক্তকে আটকের চেষ্টা করছি। অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন