1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ভোগদখলীয় জমি জবর দখলের চেষ্টার অভিযোগ

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
Spread the love
 জাহিদ দুলাল, লালমোহন
ভোলার লালমোহন উপজেলার  ধলীগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী গ্রামে নিজের খরিদকৃত  মালিকানাধীন  নাল জমি জোরপূর্বক   জবর দখলের চেষ্টা  অভিযোগ করেন ভুক্তভোগী  আব্দুর রহমান সর্দারের ছেলে  আব্দুল হান্নান মিয়া। সরেজমিন ও অভিযোগ  সূত্রে জানা যায়, উপজেলার ধলীগৌরনগরের  চরমোল্লাজী  মৌজার ৪৩৮ নম্বর খতিয়ানের ৮ একর ৬০ শতাংশ জমির মালীক , ফরিদা নেগম স্বামী মৃত আনছারুল হক, ফুয়াদ বিন আনছার, ফোজিয়া হক ( দিবা),  ফারজানা হক ( দিবা) পিতা মৃত আনছারুল হক সর্ব সাকিন চরমোল্লাজী, লালমোহন, ভোলা ।  উক্ত খতিয়ানের এসএ ৭৯১ দাগ (হালদাগ ১১৯০) থেকে ২৮/১২/২৩ ইং তারিখে  ফুয়াদ বিন আনছারের কাছ থেকে ১একর২০ শতাংশ জমি খরিদ সূত্রে মালিক ( যার দলিল নম্বর ৮১১৪/২৩)  হয়ে ভোগ দখল করে আসছেন আব্দুর রহমানের ছেলে আব্দুল হান্নান। তার ভোগ দখলীয় জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে চরমোল্লাজী গ্রামের সুলতান পাটাওয়ারী বাড়ির মৃত মুকবুল আহম্মেদ এর ছেলে মো:আলমগীর নামের এক ব্যক্তির । জমিনের মালিক আব্দুল হান্নান বলেন, আমি উক্ত জমি দীর্ঘ ১৫/ ২০ বছর যাবৎ ফরিদা বেগম গংদের থেকে লগ্নি রেখে চাষ করে আসছি । এবং গত এক বছর আগে ১ একর ২০ শতাংশ জমি খরিদ সূত্রে মালীক হয়ে ভোগ দখল করে চাষাবাদ করি, কিন্তু আমার দখলীয় ও খরিদকৃত জমি আলমগীর নামের এক ব্যক্তি নিজের বলে দাবী করলে স্থানীয় গন্যমান্যদের শরণাপন্ন হলে তারা কাগজ পত্র ও দলিলাদি দেখলে আলমগীর উপযুক্ত কোন কাগজ বা দলিল পত্র দেখাতে না পারায় শালিস ফয়সালার মাধ্যমে আমার জমিন আমাকে পূনরায় ভোগদখল বুঝিয়ে দেয়। কিন্তু শালিসের ফয়সালা অমান্য করে উক্ত জমি জবর দখল করে আমনের চারা রোপন করার চেষ্টা করে আলমগীর । স্থানীয় শালিস পক্ষের আলহাজ্ব মোতাছিম বিল্লাহ বাবুল মিয়া বলেন, আমরা দু দফায় কাগজপত্র ও দলিলাদি দেখে উক্ত জমি আব্দুল হান্নান কে বুঝিয়ে দিই, কিন্তু আলমগীর কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি।  জমির মালিক ভুক্তভোগী  মো:আব্দুল হান্নান  তার ক্রয়কৃত জমি উদ্ধার করার জন্য লালমোহন – তজুমদ্দীন আসনের সাবেক ছয়বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে অভিযুক্ত মো :আলমগীর বলেন, ওই জমিগুলো ভিপি সম্পতি তাই আমি সরকার থেকে লিজ এনে ভোগদখল করেছি।  জমি জবর দখলের বিষয়ে জানতে চাইলে লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : মাহবুব উল আলম বলেন জমি জবর দখলের কোন অভিযোগ পাইনি পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন