1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ভোলা মুক্ত দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ভোলা মুক্ত দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে ভোলা মুক্ত দিবস পালিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল
ভোলার লালমোহনে ভোলা মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ভোলা হানাদার মুক্ত হয়।
মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের  উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যােন্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, লালমেহান ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন, সমবায় কর্মকর্তা মো. আব্দুল হাদী, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রীমা বেগম, প্রাতমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জমান মিলন, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, ৷ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল্লাহ হাওলাদার, জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল হক, সাংবাদিক জহিরুল হক সেলিম, রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, আজ ১০ ডিসেম্বর ভোলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পুরো ভোলা পাকহানাদার মুক্ত হয়। ওইসময় ১০ ডিসেম্বর ভোররাতে ভোলা লঞ্চ ঘাট থেকে লঞ্চ যোগে পাকবাহিনী ভোলা থেকে পালিয়ে যেতে শুরু করে। মুক্তিযোদ্ধারা তাদের আটকানোর চেষ্টা করেও আধুনিক অস্ত্রের কাছে ব্যার্থ হয়। পরে মিত্র বাহিনীকে খবর দেয়া হলে চাঁদপুরের কাছে মিত্র বাহিনীর বিমান হামলায় পাকসেনাদের বহনকারী লঞ্চটি ডুবে যায়।
পাকবাহিনী পালিয়ে যাওয়ার পর ১০ ডিসেম্বর সকালে কালেক্টরেট ভবনের সামনে পতাকা উড়িয়ে ভোলাকে হানাদার মুক্ত ঘোষণা করে মুক্তিযোদ্ধারা। এভাবেই ভোলা হানাদার মুক্ত হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন