1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মাছের সাথে এ কেমন শত্রুতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মাছের সাথে এ কেমন শত্রুতা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে মাছের সাথে এ কেমন শত্রুতা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২১১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে দুটি মাছের ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় দশ লক্ষ টাকার মাছের পোনা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড চরমোল্লাজী গ্রামের ফরিদ দালাল বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। এতে দিশেহারা ও হতভম্ব হয়ে পরেছেন ঘের মালিক মো: সবুজ।

সবুজ জানায়, দীর্ঘ কয়েকবছর যাবত ধরে নিজ বাড়ির দরজায় ৫ একর জমিতে ৩টি ঘের করে মাছের চাষ করছেন তিনি। শনিবার একটি ঘেরের পানি সেচ দিয়ে মাছগুলো বাকি দুটি ঘেরে রাখেন। একইসাথে ওই দুই ঘেরে আরও পাঁচ লক্ষ টাকায় দুই লক্ষ পাঙ্গাশ ও একলক্ষ তেলাপিয়ার পোনা ছেড়েছিলেন। তবে শনিবার রাতে কারা যেনো ঘের দুটিতে বিষ ঢেলে মাছের পোনাগুলো মেরে ফেলেছে। এতে প্রায় দশ লক্ষ টাকা ক্ষতির মুখে পরেছেন তিনি। এর আগেও দুর্বৃত্তরা একাধিকবার তার মাছের ঘেরে বিষ ঢেলে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা মেরে ফেলেছিল। এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

লালমোহন থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো: সেলিম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। মাছের ঘের পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন