1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা ওমর ফারুকের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা ওমর ফারুকের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা ওমর ফারুকের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

মাহবুব আলম,লালমোহন 
  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার পঠিত
Spread the love

মাহবুব আলম,লালমোহন 

ভোলার লালমোহনে ঐতিহ্যবাহী ফজর আলী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও একই মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা ওমর ফারুকের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত । বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয় ।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও বিএসসি শিক্ষক মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন লালমোহন উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু জাফর, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, দালাল বাজার সেরাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শফিউল্লাহ, চর ছকিনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আল আমিন বিশ্বাস, ফরাজগঞ্জ নেসারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুব এলাহি, আলহাজ্ব আব্দুল মোতালেব মিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ইব্রাহিম খলিল , ফজর আলী দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আবু বকর সিদ্দিক , মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার জনাব মোঃ অলিউল্লাহ মিয়া,মাওলানা মোঃ মিজানুর রহমান প্রমূখ। সভায় অন্যান্য অতিথি ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, মাওলানা ওমর ফারুক যে দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন তা তার নাজাতের জন্য বিশাল ভূমিকা রাখবে। বক্তারা তার জীবনও কর্ম তুলে ধরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। পরে মাদ্রাসা শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আবু বকর সিদ্দিক। সভা শেষে মিষ্টি বিতরণ ও কবর জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন