1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মাদ্রাসা শিক্ষার্থী মাহিমকে হারিয়ে দিশেহারা স্বজনরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মাদ্রাসা শিক্ষার্থী মাহিমকে হারিয়ে দিশেহারা স্বজনরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে মাদ্রাসা শিক্ষার্থী মাহিমকে হারিয়ে দিশেহারা স্বজনরা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০২ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

১২ বছরের শিশু মো. মাহিম। কোরআনে হাফেজ করার লক্ষ্যে ভোলার লালমোহন পৌরসভার শামছুল উলূম কওমি মাদরাসায় ভর্তি করান স্বজনরা। ঠিকমতো চলছিল মাহিমের পড়ালেখা। লালমোহনের ওই মাদরাসায় হেফজ্ বিভাগে অধ্যয়নরত ছিল সে। তবে গত শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ছুটি শেষে বাড়ি থেকে মাদরাসায় এসে ব্যাগ রেখে বাহিরে যায় মো. মাহিম। ওই দিনের পর থেকে মঙ্গলবার পর্যন্ত আর মাদরাসায় ফিরেনি সে।

এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। এতে করে দিশেহারা হয়ে পড়েছেন শিশু মাহিমের স্বজনরা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ মাহিমের বাবা মো. ফখরুল ইসলাম। ওই মাদরাসা শিক্ষার্থী চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার কলমি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমঙ্গল এলাকার বাসিন্দা।

তার বাবা মো. ফখরুল ইসলাম বলেন, ছেলেকে কোরআনে হাফেজ করার জন্য লালমোহনের একটি মাদরাসায় ভর্তি করেছি। সেখান থেকে গত শনিবার আমার ছেলে হারিয়ে যায়। তাকে বিভিন্নস্থানে অনেক খুঁজেও পাইনি। এ কারণে লালমোহন থানায় একটি জিডি করেছি। কেউ যদি আমার ছেলে মাহিমের সন্ধান পায় তাকে লালমোহনের শামছুল উলূম কওমি মাদরাসা কর্তৃপক্ষ বা আমার সঙ্গে যোগাযোগের অনুরোধ করছি।

এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, নিখোঁজ ওই শিশুর বাবা থানায় একটি জিডি করেছেন। আমরা শিশুটির সন্ধানে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন