1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে খাদিজা আক্তার নামে ১৬ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে ওই কিশোরীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মৃত কিশোরী খাদিজা উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া ¯øুইজগেট এলাকার মো. আক্তার হোসেনের মেয়ে।

জানা গেছে, গত ৮দিন ধরে জ্বরে ভুগছিল কিশোরী খাদিজা। এজন্য তাকে ওষুধ খেতে বলেন তার মা। ওষুধ খেতে না চাইলে কিশোরী খাদিজাকে রাগারাগি করেন তার মা। যার জন্য অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে কিশোরী খাদিজা। এর কিছু সময় পর সে বমি করলে পরিবারের সদস্যরা বুঝতে পারেন খাদিজা কীটনাশক জাতীয় কিছু খেয়েছেন। এরপর তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মারা যায় কিশোরী খাদিজা আক্তার।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনেন। কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন