1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহন মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান এর সঞ্চালনায় এবং লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ-এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল মো. আজিজ শাহিন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক  মো. আজাদুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও দুর্নীতি প্রতিরোধ, বিভিন্ন সামাজিক অপরাধের বিষয়ে সার্বিক মনিটরিং আরো জোরদার করা উচিত। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা নিশ্চিতকরণ প্রতিটি দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের অপরাধীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার করার জন্য বলা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন থানার ওসি তদন্ত মো. মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি মো. সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলার সব দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন