1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সফল মৎস্য দফতর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সফল মৎস্য দফতর - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সফল মৎস্য দফতর

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সারাদেশের নদ, নদী ও সাগর মোহনায় সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল।

মা ইলিশ রক্ষায় সারাদেশের ন্যায় ভোলার লালমোহন উপজেলায়ও  কঠোরভাবে পরিচালনা করা হয় অভিযান। উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ উদ্যোগে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে চালানো হয় এই অভিযান। টানা ২২ দিন সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফলভাবে এই উপজেলায় শেষ হয় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এ লালমোহন উপজেলায় মোট ৯৭টি অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ২৭টি।

 ইলিশ মাছ জব্দ করা হয়েছে ৫৬৭ কেজি। অভিযানে জব্দ করা হয় সাড়ে ৩ লাখ মিটার অবৈধ জাল। ২২ দিনের অভিযানে জরিমানা আদায় করা হয় ২১ হাজার টাকা।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ শিকারে নামায় ৩১ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া অভিযানে জব্দকৃত নৌকা ২ লাখ ৫২ হাজার আটশত টাকায় নিলামে বিক্রি করা হয়। এর মাধ্যমে জেলায় সর্বোচ্চ সংখ্যক অভিযান ও নিলামের অর্থ আদায় করেছে লালমোহন উপজেলা।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ বলেন, উপজেলা প্রশাসন, মৎস্য দফতর, পুলিশ ফোর্স ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

 ভবিষ্যতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সরকার ঘোষিত সব ধরনের অভিযান আরো সুন্দর ও কঠোরভাবে পরিচালনা করা হবে।

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন। নদীগুলোতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করেছেন। যার মাধ্যমে আমরা এবারের নিষেধাজ্ঞা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন