1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ, এটিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলবে। তাই নিষেধাজ্ঞার এই সময়ে সকলকে ইলিশ আহরণ, মজুত এবং বেচা-কেনা থেকে বিরত থাকতে হবে। সঠিকভাবে মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়ন করা গেলেই ইলিশ সম্পদের উন্নয়ন করা সম্ভব হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার মো. নূর আলম শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন