1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মা হারা দুই সন্তানের পাশে আওয়ামী লীগ নেতা রাব্বী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মা হারা দুই সন্তানের পাশে আওয়ামী লীগ নেতা রাব্বী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে মা হারা দুই সন্তানের পাশে আওয়ামী লীগ নেতা রাব্বী

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৪৩৬ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহনে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মোর্শেদা বেগমের দুই সন্তানের পাশে দাঁড়ালেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বী। বুধবার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় ইটবোঝাই ট্রলির চাকায় পৃষ্ট হয়ে মারা যান গৃহবধূ মোর্শেদা। তার স্বামী উপজেলার কালমা ইউনিয়নের বাসিন্দা ইসমাইল। তিনি পেশায় একজন দিনমজুর।

বৃহস্পতিবার সকালে নিহত মোর্শেদার লাশ লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাবার বাড়িতে দাফন করা হয়। এসময় জানাযায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা আনোয়ার রাব্বী। পরে নিহতের দুই সন্তান খাদিজা ও আমেনাকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আনোয়ার হোসেন নোয়াব, সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিনসহ নিহতের পরিবারের লোকজন।

আওয়ামী লীগ নেতা আনোয়ারা রাব্বী বলেন, নিহত মোর্শেদার পরিবার তত স্বচ্ছল নয়। তাই মানবিক দৃষ্টি কোণ থেকেই তার দুই সন্তানের পাশে দাঁড়িয়েছি। আপাতত সামর্থ অনুযায়ী ওই দুই শিশুকে আর্থিক সহায়তা দিয়েছি। ভবিষ্যতে তাদের সকল প্রয়োজনে পাশে থাকবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন