1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহনে ‘‘মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের ছয় বারের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদার প্রমুখ।

প্রধান অতিথি মেজর হাফিজ উদ্বোধনী বক্তব্যে বলেন, লালমোহন থানায় এত সুন্দর একটি উৎসব মুখর পরিবেশে এরকম একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন যা সত্যিই মনমুগ্ধকর। ইতোপূর্বে উপজেলায় এত সুন্দর আয়োজন কেহ করতে পারেনি।তিনি উপস্থিত সকলকে খেলা উপভোগ করার জন্য বলেন। খেলোয়ারদেরকে রেফারীকে মান্য করে চলার জন্য বলেন। তবে খেলা কে কেন্দ্র করে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করা যাবে না। ফুটবল টুর্নামেন্ট আয়োজনকারীদের ধন্যবাদ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন