1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবীতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবীতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষার দাবীতে মানববন্ধন

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

ভোলার লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় লালমোহন সদর রোডে এ মানববন্ধনের আয়োজন করে লালমোহন ফারিয়া। মানববন্ধনে সভাপতিত্ব করেন লালমোহন ফারিয়ার সভাপতি মো. হাসান পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. জাহিদ, সিনিয়র সহ-সভাপতি মো. নাদিম পাটোয়ারী, সহ-সভাপতি মো. সবুজ, মো. সোহাগ, মো. শহিদুল ইসলাম, মো. আবু তৈয়ব, সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফ, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবউল্ল্যাহ, মো. শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময় হয়রানি, বৈষম্য ও অসম্মানজনক আচরণের শিকার হন। তাদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়, তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। তাই তাদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান করতে হবে।

মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে অংশগ্রহণকারীরা দাবি আদায়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন