1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ সফলভাবে সমাপ্তিকরণ ও জাটকা সংরক্ষণে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে উপজেলা প্রশাসন এবং মৎস্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার মাধ্যমে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের সফলতা তুলে ধরেন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান। তিনি জানান, গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ১১৯টি অভিযান ও ৩৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭০ জন জেলেকে আইন অমান্য করে ইলিশ মাছ শিকার করায় আটক করা হয়েছে।

এদের মধ্যে ৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- এবং ৯২ জনকে বিভিন্ন অঙ্কে মোট ৪ লাখ ৩৯ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। অভিযানে মোট ৩.০৮৫ মেট্রিক টন জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই অভিযানে ৪৩টি মাছ ধরা ট্রলার জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। যার বাজার মূল্য ছিল ৩ লাখ ৬৪ হাজার দুইশত টাকা। এ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া ২২ দিনের এই অভিযানে প্রায় ৯০০ কেজি ইলিশ মাছ জব্দ করে ৫০ টি মাদরাসা এবং এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  এহসানুল হক শিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, লালমোহন থানার এসআই মো. বেলাল হোসেন এবং ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) মো. সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন