1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা সভা করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
এ সময় তিনি বলেন, নির্বিচারে মা ইলিশ শিকার করা হলে ভবিষ্যতে আর এই ইলিশ পাওয়া যাবে না। ইলিশ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এটিকে টিকিয়ে রাখা সবার দায়িত্ব। নিজেদের স্বার্থে মা ইলিশ রক্ষা অভিযানের সময় মৎস্যজীবীদের ধৈর্য ধরতে হবে। নিষেধাজ্ঞার সময়ে কার্ডধারী জেলেদের সরকারি বরাদ্দের চাল যথা সময়ে পৌঁছে দেওয়া হবে।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, থানার এসআই মো. নূর আমিন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন ও সাইফুল ইসলাম সোহাগসহ স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন