1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মৎস্য অভিযানে ৩৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মৎস্য অভিযানে ৩৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে মৎস্য অভিযানে ৩৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে অন্তত ৩৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ কম্বিং অপারেশনের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ জাল জব্দ করা হয়।
এসব জালের মধ্যে স্থিরকৃত ধরা জাল ও টাইগার জাল রয়েছে। জব্দকৃত এই জালের বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। পরে জনসম্মুখে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া অভিযানে জব্দ করা হয় জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ। মাছগুলো হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ এবং ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের ব্যাপারে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, জাটকা ইলিশ
সংরক্ষণের লক্ষ্যে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে কঠোর অভিযান চলমান রয়েছে। নিষেধাজ্ঞার এই সময়ে কেউ নদীতে মাছ শিকারে গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ লাখ লাখ টাকার জাল জব্দ করা হচ্ছে। আশা করছি সুন্দরভাবে আমরা এই জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন