1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলার নদী-সাগরে মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই অনুমতিপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. শাহ আজিজ। পর্যায়ক্রমে লালমোহন উপজেলার রেজিস্ট্রেশনকৃত ২৮৯টি নৌযান মালিককে এ অনুমতিপত্র প্রদান করা হবে।
জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সামুদ্রিক মৎস্য আইন-২০২০ এবং সামুদ্রিক মৎস্য বিধিমালা-২০২৩ অনুযায়ী সকল উপকূলীয় এলাকার নদী ও সাগরে মৎস্য আহরণের জন্য নৌযান অথবা ট্রলারের ৩ বছর মেয়াদি অনুমতিপত্র/লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়। ওই বিধিমালা অনুযায়ী আর্টিস্যানাল নৌযান মালিকদের মাঝে মৎস্য আহরণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতিপত্র বিতরণের এই উদ্যোগ নেয় মৎস্য দপ্তর।
মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ এবং সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন