1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, লালমোহন 
ভোলার লালমোহনে যথাযথ মর্যাদার মধ‍্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে  বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে পৌর শহরের থানার মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।শহীদ ব‍্যাধীতে পুস্পস্তবক অর্পণের মধ‍্যদিয়ে দিবসটির শুভসুচনা করা হয়। পুস্পস্তবক অর্পনের পর লালমোহন উপজেলা প্রশাসনের উদ‍্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ।
 এসময় তিনি বলেন, ১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে এ দেশকে মেধাশূন্য করতে এদেশের কিছু চিহ্নিত রাজাকার ও তাদের দোসর আলবদর-আল শামস বাহিনীর সহযোগিতায় বিজয়ের ঠিক দুইদিন আগে বাঙালি বুদ্ধিজীবিদের হত্যা করেছে। তাদের চিন্তা ছিল এদেশকে মেধাশূন‍্য করে দিলে বাঙ্গালী জাতি মাথা উচু করে কখনও দাড়াতে পারবে না।
 এসময় অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাগণসহ আরো অনেক।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন