1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজীজ শাহীন।

 

যুগান্তর লালমোহন উপজেলা প্রতিনিধি মো. জসিম জনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মাহাবুব আলম, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আমজাদ হোসেন, সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, অর্থ ও দপ্তর সম্পাদক হাসান পিন্টু, সাংবাদিক মাছুম বিল্লাহ, নজরুল ইসলাম, আকবর হোসেন, ইব্রাহিম আকাশ প্রমূখ। যুগান্তর ‘স্বজন সমাবেশ’র উদ্যোগে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাহবুব আলম।

অনুষ্ঠানে সাংবাদিকগণ বলেন, যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে নুরুল ইসলাম এদেশে লাখো মানুষের কর্মসংস্থান সৃস্টি করেছেন। এরকম একজন শিল্পোদ্যোক্তা এদেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন  তিনি দেশের অনেক বড় বড় ব্যবসায়ীর মতো দেশের টাকা বিদেশে পাচার করেননি। দেশের টাকা দেশে রেখেই ব্যবসা পরিচালনা করেছেন। একই সাথে একজন সাহসী কর্মবীর দেশপ্রেমিক ছিলেন নুরুল ইসলাম। অধম্য সাহসিকতার জন্যই তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। বক্তারা আরও বলেন, তার সৃষ্টি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন ২৪-এর গণঅভ্যুত্থানেও পথভ্রষ্ট হয়নি। সাহসিকতার সঙ্গে জনমানুষের কথা বলেছে, লিখেছে। দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সত্য প্রকাশে অনড়। এই প্রেরণার উৎস বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন