1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১১৬ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় মরিচের গুঁড়া ছিটিয়ে মো. আওলাদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেষখালী এলাকার মকরম আলী হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত যুবক ওই বাড়ির আব্দুল খালেকের ছেলে। যুবক আওলাদ হোসেন অভিযোগ করে বলেন, একমাস আগে স্থানীয় মো. হোসেন হাজী নামে এক ব্যক্তির কাছ থেকে বাড়িতে চলাচলের জন্য ২ শতাংশ জমি কিনি। সোমবার বিকেলে ওই জমি বিক্রেতা আমাদের জমি বুঝিয়ে দিতে নেন। তখন একই এলাকার মো. হাদিস মিয়া, মোসা. হাসিনা বেগম আমাদের বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাদিসের স্ত্রী মালেকা বেগম আমাকে লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুঁড়ে মারেন। এরপর পেছন থেকে হঠাৎ করে হাসিনার মেয়ে রুবিনা আমাকে দা দিয়ে দুইটি কোপ দেন। এতে রক্তাক্ত জখম হলে স্বজনরা আমাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার সময় হাদিস গংরা আমার দুইটি মোবাইল ফোনও নিয়ে যান।
অভিযোগের ব্যাপারে মো. হাদিস মিয়া জানান, আমাদের জমি তারা জোরপূর্বক দখল করতে গিয়েছে। আমরা তাদের ওপর হামলা চালাইনি। তারাই আমাদের ওপর হামলা চালাতে গিয়ে আঘাত পেয়েছেন। এ ছাড়া আমরা কোনো মোবাইল ফোন নেইনি।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, এ ঘটনায় আহত ব্যক্তিসহ তার স্বজনরা থানায় এসেছিল। তখন আহত ওই ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য হসপিটালে পাঠিয়েছে। তারা লিখিত অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন