1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে নানা কর্মসুচির প্রস্তুতি নেওয়া হয়েছে । দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজন সফল করতে আসছে ২৭শে অক্টোবর  ভোর থেকে শুরু হবে নানা কর্মসূচি। অনুষ্ঠান সফল করতে দিক-নির্দেশনা ও নেতৃত্ব দেবেন যুবসমাজের আইকন লালমোহন উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ভোর ৬ ঘটিকায় লালমোহন উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন । ভোর ৬টা ৩০ মিনিটে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

এরপর সকাল ১০ ঘটিকায় উপজেলা বিএনপি কার্যালয় হতে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হবে। ১১ ঘটিকায় লালমোহন চৌরাস্তায় অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত আলোচনা সভা, যেখানে লালমোহন উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আলোচনা সভায় বক্তারা যুবদল প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবকদের ভূমিকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করবেন।

কর্মসূচির অংশ হিসেবে যোহর নামাজের পর উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। দোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, জুলাই-আগস্টে শহীদ হওয়া যুবদলের বীর শহীদবৃন্দসহ দেশবাসীর কল্যাণ কামনা করা হবে।

লালালমোহন উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি কবির হাওলাদার বলেন, “যু বদল প্রতিষ্ঠার এই দিনে আমরা নব উদ্দীপনায় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করছি।”

তিনি আরও বলেন! দেশের এই ক্লান্তি লগ্নে যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যুবকদের জন্য বেকারত্ব দূরকরা! নিজেকে স্বাবলম্বী করা,দেশ-ও জনগণের পাশে থাকা, গনতন্ত্রের জন্য লড়াই করা শিখিয়ে গেছেন, যুবদলের সাংগঠনিক অবিভাবক আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান এর সহায়ক হিসেবে বিএনপির মনোনীত ধানের শীষ এবং মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর বিজয় নিশ্চিত করাই লালমোহন উপজেলা যুবদলের একমাত্র লক্ষ

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিএনপির অঙ্গসংগঠন হিসেবে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন